২৯ জুন ২০১৮, ২৩:৩১
ব্রাহ্মণবাড়িয়ার লরিচাপায় ছাত্রলীগ নেতার মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লরির চাপায় সোলোমান খান (২২) নামে এক ছাত্রলীগ নেতা মারা গেছে।
শুক্রবার বিকেলে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের খিরাতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোলোমান খান উপজেলার চম্পকনগর ইউনিয়নের চম্পকনগর গ্রামের আদম খানের ছেলে। চম্পকনগর ইউনিয়নের আসন্ন সম্মেলনে সভাপতি প্রার্থী ছিলেন তিনি।
বিজয়নগর থানার ওসি মো. আলী আরশাদ জানান, বিকেলে সোলেমান মোটারসাইকেলে করে চম্পকনগর থেকে সিঙ্গারবিল যাচ্ছিলেন। পথে খিরাতলায় একটি লরি তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।