২৮ জুন ২০১৮, ১৩:৫০
ছাত্রদলের সহ-সভাপতি মানিক আটক
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুরুজ্জামান গাজী মানিককে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১টার দিকে তাকে রাজবাড়ীর নিজ গ্রামের বাড়ি থেকে আটক করা হয়। তিনি ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক কামাল।
শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে রাজবাড়ী থানায় রাখা হয়েছে। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে তা জানা যায়নি।