২৫ জুন ২০২১, ১৪:৩০
ভূমধ্যসাগরে ভাসমান অবস্থায় ২৬৪ বাংলাদেশি উদ্ধার
লিবিয়া থেকে অবৈধভাবে ভূমধ্যসাগর হয়ে ইউরোপ যাওয়ার সময় ২৬৭ জনকে উদ্ধার করা তিউনিসিয়ান কোস্টগার্ড। উদ্ধাকৃতদের মধ্যে ২৬৪ জনই বাংলাদেশি অভিবাসী।
বৃহস্পতিবার তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাস্ন সংস্থা আইওএম।
তিউনেসিয়ান কোস্টগার্ড জানিয়েছে, বৃহস্পতিবার নৌকায় করে উত্তাল সমুদ্র পারি দিচ্ছিলেন ২৬৭ জন। মাঝপথে তাদের নৌকা বিকল হয়ে গেলে তারা সাগরে ভাসছিলেন। এ সময় তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে তিনজন মিসরীয় রয়েছেন। বাকিরা বাংলাদেশি।
তারা আরও জানিয়েছে, ভুক্তভোগীদের উদ্ধার করে দেশটির দক্ষিণাঞ্চলের বেন গুয়ের্দের বন্দরে নেয়া হয়েছে। বন্দরটি লিবিয়া সীমান্তের পাশেই। সেখান থেকে উদ্ধারকৃতদের আইওএম ও রেড ক্রিসেন্টের হাতে তুলে দেয়া হবে।