১০ এপ্রিল ২০২১, ০০:২২
কঙ্গোতে বাসে আগুন লেগে পুড়ে মরল ৪০ যাত্রী
কঙ্গোর পশ্চিমাঞ্চলে একটি বাস উল্টে গিয়ে তাতে আগুন লেগে অন্তত ৪০ যাত্রী পুড়ে মারা গেছেন। রাজধানী কিনশাসা থেকে পূর্বে গাড়িতে ছয় ঘণ্টার দূরত্বের কিউওয়ায়া গ্রামের পাশে শুক্রবার মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির কিউইলু প্রদেশের গভর্নর উইলি ইৎশুনডালা।
তিনি বলেন, আগুনে পোড়া বাসটির কোনো কিছুর অস্তিত্ব নেই। সব ভস্মীভূত হয়ে গেছে। এছাড়া মর্মান্তিক ওই বাস দুর্ঘটনায় জীবিত উদ্ধার হওয়া ৩১ জনের মধ্যে ৯ জনের শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
সূত্র: রয়টার্স