২৭ মার্চ ২০২১, ০৯:৫৪

শুরু হয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ  © সংগৃহীত

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল থেকেই ভোটগ্রহণের কার্যক্রম শুরু হয়। ২৭ মার্চ থেকে শুরু হওয়া আট দফার এ নির্বাচন শেষ হবে আগামী ২৯ এপ্রিল। ফলাফল প্রকাশ ২ মে।

প্রথম দফায় ৩০ আসনে ভোটগ্রহণ হচ্ছে। ৫টি জেলার মধ্যে শনিবার ঝাড়গ্রাম ও পুরুলিয়ার সবকটি আসনেই ভোটগ্রহণ চলছে। বাকি তিন জেলায় আংশিক। পুরুলিয়ায় ভোটগ্রহণ হচ্ছে জেলার ৯টি আসনে। এছাড়া পশ্চিম মেদিনীপুরের ছয়টি এবং পূর্ব মেদিনীপুরের সাতটি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ হচ্ছে বাঁকুড়ার চারটি আসনেও।

সূত্র: আনন্দবাজার, ডিডব্লিউ।