১২ ফেব্রুয়ারি ২০২১, ১১:৪৯

একসঙ্গে ধাক্কা খেল ১৩৩টি গাড়ি, নিহত ৬

  © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে এক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টেক্সাসের ডালাস-ফোর্ট ওর্থ এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। খবর সিএনএন এর।

ফোর্ট ওর্থের পুলিশ প্রধান নেইল নোয়াকেস জানান, প্রচন্ড ঠান্ডা ও তুষার ঝড়ের কারণে রাস্তায় জমে থাকা কারণে এই দুর্ঘটনা ঘটে। তুষার ঝড় ও স্পষ্ট দেখতে না পাওয়ার কারণে ১৩৩টি প্রাইভেট কার দুর্ঘটনায় পতিত হয়। এতে ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি।

দুর্ঘটনায় পতিত হওয়া এসব গাড়ির মধ্যে রয়েছে, প্রাইভেট কার, এসইউভি এবং ১৮ চাকায় চালিত ট্রাকও।

দুর্ঘটনায় পতিত হওয়া গাড়িগুলোর ব্যপ্তি ছিল মোটামুটিভাবে এক মাইল। এছাড়া অন্য বেশ কয়েকটি এলাকায় তুষারপাতের কারণে সৃষ্ট পিচ্ছিল রাস্তায় পৃথক দুর্ঘটনায় আরও তিনজন নিহত হয়েছেন বলে সিএনএনকে জানিয়েছেন ডালাস পুলিশের মুখপাত্র তামিকা দামেরন।

গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন সাইটে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া একশোর বেশি ক্ষতিগ্রস্ত যানবাহন রাস্তার ওপর বিক্ষিপ্তভাবে পড়ে রয়েছে।