০৫ জানুয়ারি ২০২১, ০৮:৫১

ফেব্রুয়ারি পর্যন্ত ব্রিটেনে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

করোনা  © ফাইল ছবি

নতুন ধরনের করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় ইংল্যান্ডের সব স্কুল-কলেজ আগামী ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। সোমবার (৪ জানুয়ারি) জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।

বরিস জনসন বলেন, নতুন রূপের ভাইরাস ৫০ থেকে ৭০ শতাংশে সংক্রমণযোগ্য। অতএব ঘরে অবস্থান করুন, এনএইচএস রক্ষা করুন, জীবন বাঁচান।

এছাড়া প্রধানমন্ত্রী তার বক্তব্যে সারাদেশে অপ্রয়োজনীয় দোকানপাট, হোটেল রেস্তুরাঁ সহ সমস্ত আতিথেয়তা, জিম, সুইমিংপুল ইত্যাদি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।