প্রেমিকের প্রস্তাবে ‘হ্যাঁ’ বলতেই ৬৫০ ফুট নিচে পড়ে গেল প্রেমিকা
পৃথিবীতে প্রেমের জন্য মানুষ অবিশ্বাস্য অনেক কিছুই করে থাকে। প্রেমিক প্রেমিকার ভালবাসাকে স্মরণ করে রাখতে অসম্ভব এমন অনেক কিছু করে থাকে যা মাঝে মাঝে হিতের বিপরীতেও ঘটে। ঠিক সেই মুহূর্তে এক নিমিষেই বনে যায় বেদনায়। এমনই এক ঘটনা ঘটেছে অস্ট্রিয়ার কারিনাথিয়ার ফালকার্ট পর্বতে। রোমান্টিক এক প্রস্তাবের ইতি ঘটেছে মর্মান্তিক এক দুর্ঘটনায়।
জানা গেছে, গত ২৭ ডিসেম্বর ২৭ বছর বয়সী এক তরুণ তার ৩২ বছর বয়সী প্রেমিকাকে কারিনাথিয়ার ফালকার্ট পর্বতে উঠে বিয়ের প্রস্তাব দেন। ঐ মুহূর্তে ‘হ্যাঁ’ উত্তর দিতেই হঠাৎ পা পিছলে ৬৫০ মিটার নিচে পড়ে যান ওই তরুণী। প্রেমিকাকে বাঁচাতে তার প্রেমিকও ঝাঁপ দেন। তবে ভূমি থেকে ৫০ ফুট উঁচুতে আটকে যান তিনি।
এমন পরিস্থিতিতে গল্পটি শেষ হতে পারত চরম করুণ পরিণতির মধ্য দিয়ে। তবে ভাগ্য সহায় ছিল তাদের। বরফের কার্পেটের ওপর পড়ায় বেঁচে যান ৩২ বছর বয়সী ওই নারী।
স্থানীয় পুলিশ জানিয়েছে, তুষারপাত না হলে মৃত্যু হতে পারত তাদের। ওই তরুণকে ঘটনাস্থল থেকে হেলিকপ্টারে উদ্ধার করা হয়।