১৫ ডিসেম্বর ২০২০, ০০:২৮
দ্বিতীয়বার ইউসেপ বাংলাদেশের চেয়ারপারসন পারভীন মাহমুদ
বেসরকারি সংস্থা ইউসেপ বাংলাদেশের ৩২তম বার্ষিক সাধারণ সভা আজ সোমবার (১৪ ডিসেম্বর) অনলাইনে জুম মিটিংয়ের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে ইউসেপ বাংলাদেশের ২০২০-২১ মেয়াদের জন্য পরিচালনা পর্ষদের চেয়ারপারসন হিসেবে পারভীন মাহমুদ এফসিএ এবং মিস উজমা চৌধুরী সিপিএ ভাইস চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন।
ইউসেপ বাংলাদেশের পরিচালনা পর্ষদের বর্তমান চেয়ারপারসন পারভীন মাহমুদ এফসিএ এর সভাপতিত্বে সাধারণ সভায় অধ্যাপক এম হাফিজুল ইসলাম, মিস লুনা শামসুদ্দোহা, স্থপতি মোবাশ্বের হোসেন, মিস তাহমিনাহ আক্তার ও শিব নারায়ন কৈরী ২০২০-২১ মেয়াদের জন্য ইউসেপ বাংলাদেশের পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হন।
সভায় ইউসেপ বাংলাদেশের অ্যাসোসিয়েশনের সদস্য, নির্বাহী পরিচালক তাহসিনাহ আহমেদ, পরিচালকসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।