০২ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৮
মুসলিম বিশ্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আমিরাত: খামেনি
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে মুসলিম বিশ্ব, আরব জাতি, গোটা অঞ্চল ও ফিলিস্তিনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
মঙ্গলবার তিনি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত ইসলামি বিশ্ব, আরব জাতি, আঞ্চলিক দেশ ও ফিলিস্তিনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এই বিশ্বাসঘাতকতা অবশ্যই দীর্ঘদিন টিকবে না। তবে এই কলঙ্ক তাদের সঙ্গে থাকবে।’
খামেনি বলেছেন, ‘আমি আশা করি আমিরাত শিগগিরই জেগে উঠবে এবং তারা যা করেছে তার জন্য ক্ষতিপূরণ দেবে। আমিরাতের শাসকরা ইহুদিদের জন্য এই অঞ্চলের দরজা খুলে দিয়েছে এবং তারা ফিলিস্তিনকে উপেক্ষা করেছে এবং এই প্রশ্নটিকে স্বাভাবিক করে ফেলেছে।’