২৭ আগস্ট ২০২০, ১১:৫৯

কলকাতা নাইট রাইডার্সে ক্রিকেট খেলবেন মেসি!

  © ফাইল ফটো

লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগে ভরাডুবি মেনে নিতে পারেন নি লিওনেল মেসি। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের কাছে ৮-২ গোলে হার মেসিকে যেন আরও ভেঙে দিয়েছে। অবশেষে তাই দল ছাড়ার এমন চরম সিদ্ধান্ত নিয়েই নিলেন তিনি। গত বুধবার পুরো বিশ্বের ফুটবল ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এক প্রশ্ন, সেটি হলো বার্সেলোনা ছেড়ে কোন ক্লাবে যোগ দেবেন?

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা, সমালোচনা চলছে। ঠিক এমনই সময় আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মেসিকে নিজেদের জার্সিতে সাজিয়ে ফেলল। গতকাল বুধবার দুপুরে কেকেআরের পক্ষে একটি ব্রিটিশ সংবাদমাধ্যমের টুইট রিটুইট করা হয়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্তের পর লিওনেল মেসি কোথায় (যাবেন)?’

সেই রিটুইটের সঙ্গে আইপিএল ফ্র্যাঞ্চাইজির পক্ষে মেসির একটি ছবি টুইট করা হয়েছে। তাতে কেকেআরের জার্সি পরে আছেন ফুটবলের রাজপুত্র মেসি। ছবির সঙ্গে লেখা হয়, ‘মিস্টার মেসি, বেগুনি ও সোনালি জার্সি পরলে কেমন হয়?’ মজার ছলে করা কেকেআরের এই টুইট ভাইরাল হয়ে যায় মুহূর্তেই।

এদিকে বুধবার সবমিলিয়ে মেসির বার্সা ছাড়ার ঘোষণার পর পুরো ক্রীড়াঙ্গনই সরব হয়ে ওঠেছে। মেসিকে ছাড়া যে ক্লাবটির কথাই ভাবতে পারে না এ প্রজন্ম, সেই মেসিই বার্সা ছাড়ার ঘোষণা দেবেন এটা কারও কল্পনাতেও ছিল না।