২৪ আগস্ট ২০২০, ১৪:৫৪
হানিমুনে বিয়ের পোশাকেই সৈকত পরিষ্কার দম্পতির
সমুদ্র সৈকত পরিষ্কারে করে আলোচনায় এসেছেন এক নবদম্পতি। বিয়ের রাতে যখন নবদম্পতিরা ভবিষ্যতের গল্প সাজাতে ব্যস্ত থাকেন সেই সময়টা তারা পার করছেন সৈকত পরিষ্কার করে। সম্প্রতি বিয়ের পোশাকে এমন উদ্যোগ নিয়ে মানুষের নজরে আসেন মো. তারেক আজিজ ও জান্নাতুল বাকেয়া মিলি দম্পতি।
স্বামী তারেক আজিজ বলেন, চারদিন ছিলাম। প্রতিদিনই বিচ এ ময়লা আবর্জনা পরিষ্কার করে সেখানে কর্তৃপক্ষের দেয়া নির্ধারিত ডাস্টবিনে ফেলেছি। এমন চার পাঁচ বস্তা ময়লা সংগ্রহ করেছি।
কাজের ফাঁকে ‘ক্লিন ওয়ার্ল্ড, গ্রিন ওয়ার্ল্ড’ প্ল্যাকার্ড নিয়ে ছবি তোলেন তারেক ও মিলি। আমাদের মূল লক্ষ্য ছিল সচেতনতা তৈরি। তিনি আরো বলেন, আমি মূলত সবাইকে সচেতন করতে চেয়েছি। সেই উদ্দেশ্যেই এই কাজ করা।