যে কারণে ২০ বছর ধরে হেলমেট পরে আছেন এই নারী
দীর্ঘ ২০ বছর ধরে হেলমেট পরে আছেন মরক্কোর এক বাসিন্দা। যার নাম ফাতেমা গাজেভি। বিগত প্রায় ২০ বছর ধরে মাথায় মহাকাশচারীদের হেলমেট পড়ে আছেন তিনি।
ফাতেমা একটি বিরল ত্বকের রোগে ভুগছেন, তার এই রোগের নাম জিরোডার্মা পাইগামেন্টোসাম। এই রোগে আক্রান্তদের ত্বকে রোদ লাগলে মারাত্মক ক্ষতি হয়। ফাতেমার বয়স যখন ১৩ ছিল, তখন তার এই রোগ ধরা পড়ে। তিনি গত ২০ বছর ধরে হেলমেট পরে শরীরকে রোদের হাত থেকে বাঁচিয়ে রাখছেন।
সাধারণত প্রত্যেকের শরীরে বিশেষ করে মুখে রোদ পড়তে পড়তে একসময় চামড়া পুড়ে যায়, তবে কোষগুলো তা নিজে থেকেই ঠিক করে। কিন্তু এই রোগের কারণে নিজে থেকে কোষ আবার ঠিক হতে পারে না। এই পরিস্থিতিতে মুখে সূর্যের আলো পড়লে ত্বকে ক্যান্সার হতে পারে।-খবর ডেইলি মেইলের।
ফাতেমা এ কারণে দিনের বেলা বেশীর ভাগ সময় ঘুমায় এবং রাতে বাইরে বের হয়। রোদ না থাকলেও ঘর থেকে বাইরে বের হতে মাস্ক ও গ্লাভস ব্যবহার করেন তিনি।