২১ জুলাই ২০২০, ১২:১০

এশিয়ায় ঘরছাড়া অন্তত ৬০ লাখ মানুষ: এশিয়ান সোশ্যাল ওয়ার্ক এন্ড পলিসি

  © সংগৃহীত

এশিয়ার গবেষণা সংস্থা এশিয়ান সোশ্যাল ওয়ার্ক এন্ড পলিসি গত জুনের ১৫ তারিখ থেকে জুলাইয়ের ১৫ তারিখ পর্যন্ত ১মাসের একটি জরিপ করে। এই জরিপে তথ্য অনুযায়ী এশিয়ার বিভিন্ন দেশে ঘরছাড়া অন্তত ৬০ লাখ মানুষ। এদিকে সংস্থাটির মিডিয়া সেলের প্রধান নির্বাহী জানান, এ সংখ্যা সামনে দ্বিগুণ বা তিনগুণ হতে পারে।

মহামারি মোকাবিলার পাশাপাশি বন্যার বিরুদ্ধে লড়াই করছে এশিয়ার বিভিন্ন দেশ। বন্যা, ভূমিধস ও অতি বৃষ্টিতে এরই মধ্যে বাংলাদেশ, নেপাল, ভারত, চীনে ঘরছাড়া হয়েছে অন্তত ৪০ লাখ মানুষ। প্রাণ হারিয়েছে আড়াই শতাধিক মানুষ।

বন্যায় বিপর্যস্ত ভারতের উত্তর-পূর্বের রাজ্য আসাম। গত জুন মাস থেকে তিন দফা বন্যায় আসামে ক্ষতিগ্রস্ত ৭০ লাখ মানুষ। যার মধ্যে ৩০ লাখ মানুষই ঘরছাড়া। রাজ্যের ৩৩ জেলার মধ্যে ২৪টি ই বন্যার কবল পেড়েছে। আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের ৯০ শতাংশও এখন পানির নিচে। মারা গেছে শতাধিক প্রাণি।

নেপালে বন্যা আর ভূমিধসে প্রাণহানি হয়েছে শতাধিক মানুষের। নিখোঁজ অর্ধশতাধিক।

বন্যায় বিপর্যস্ত চীনের দক্ষিণ আর দক্ষিণ-পূর্বাঞ্চল। বেশ কয়েকদিন ধরে হুবেই আর জিয়াংশি প্রদেশের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। পানিবন্দী সাড়ে চার কোটির বেশি মানুষ।

বন্যা-ভূমিধসে বিপর্যস্ত ইন্দোনেশিয়াও। অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় মারা গেছে ৩৬জন। নিখোঁজ অর্ধশত। ঘরছাড়া হয়েছ ১৪ হাজারের বেশি মানুষ। উজানের দেশগুলোর বন্যার প্রভাব পড়েছে বাংলাদেশেও।

সূত্র: এনডিটিভি