২৩ জুন ২০২০, ২২:৩৫

শচীন–সৌরভ-রাহুলদের নারী বানিয়ে ইনস্টাগ্রামে ছেড়ে দিলেন হরভজন!

  © সংগৃহীত

করোনাভাইরাসের কারণে বাইরে যাওয়ার সুযোগ নেই, হাতে প্রচুর সময়। এ অবস্থায় ঘরে বসে কী আর করবেন? ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কাটছে মানুষের। বর্তমান বা সাবেক ক্রিকেট খেলোয়াড়রাও ব্যতিক্রম নন। বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করেও অনলাইনে মজা করা যায়।

সম্প্রতি তেমন পথই বেছে নিয়েছিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার যুবরাজ সিং। বিরাট কোহলিসহ বর্তমান জাতীয় দলের ১৪ ক্রিকেটারের মুখ বদলে নারীদের মুখবায়ব দিয়েছেন। সেই ছবি ইনস্টাগ্রামে দিয়ে ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‌‘আপনার বান্ধবী বেছে নিন!

যুবরাজের এই খেলাটা মজেছেন সাবেক সতীর্থ হরভজন সিংও। তিনিও একই কাজ করেছেন। তিনি বেছে নিয়েছেন নিজের সাবেক সতীর্থদের। এ তালিকায় শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড়, বীরেন্দর শেবাগ, যুবরাজের সঙ্গে নিজেকেও নারীর রূপ দিয়েছেন তিনি।

সবার ছবি কোলাজ করে ইনস্টাগ্রামে দিয়ে যুবরাজের মতোই লিখেছেন, ‌‘আপনার বান্ধবীকে বেছে নিন!’