১৭ মে ২০২০, ২১:১১
উন্মুক্ত স্থানে ঈদের নামাজের অনুমতি
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই উন্মুক্ত স্থানে আসন্ন ঈদুল ফিতরের নামাজ আদায়ের অনুমতি দিয়েছে ইরান। রোববার (১৭ মে) দেশটির করোনা মোকাবিলায় গঠিত কমিটির সেক্রেটারি এ ঘোষণা দিয়েছেন।
হোসেইন কাজেমি জানান, সবগুলো শহরে উন্মুক্ত স্থানে ঈদের নামাজ আয়োজন করা হবে। তবে যেখানে মানুষের উপস্থিতি বেশি হতে পারে সেখানে আয়োজন করা হবে না। তিনি আরও জানান, রমজান শেষে স্বাস্থ্যবিধি মেনে রেস্তোরাঁ চালুর অনুমতি দেওয়া হবে।
উল্লেখ্য দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এ পর্যন্ত ইরানে এক লাখ ২০ হাজার ১৯৮ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৬ হাজার ৯৮৮ জন। আক্রান্তদের মধ্যে ৯৪ হাজার ৪৬৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।