করোনাভাইরাস নির্মূল করা সম্ভব নয় দাবি চীনা গবেষকদের
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস একেবারে নির্মূল করা সম্ভব নয় বলে দাবি করেছেন চীনা গবেষকরা। তারা বলছেন, এই ভাইরাস নিজের কার্যক্ষমতা হারিয়ে বিলুপ্ত হতে পারে বা প্রকোপ কমতে পারে। কিন্তু নির্মূল হবে না। এটি প্রায়ই ফ্লুয়ের মতো রোগ হিসেবে ফিরে আসবে। কখনও কখনও যা ভয়াবহ আকার নেবে।
চীনা বিশেষজ্ঞদের দাবি, জ্বর, নানা ধরনের ফ্লুয়ের মতো উপসর্গ নিয়ে হানা দিতে পারে করোনা। অ্যাসিম্পটোম্যাটিক ক্যারিয়ার (যাদের মধ্যে করোনার লক্ষণ প্রকাশ পায় না) ধরে ছড়াবে সংক্রমণ। ঠিক এইভাবেই সার্স ১৭ বছর আগে আতঙ্ক তৈরি করেছিল। এই ভাইরাসগুরোর উপসর্গ বোঝা মুশকিল।
বেইজিংয়ে এক ভিডিও কনফারেন্সে চীনা গবেষকরা বলেন, সার্সও এভাবে এক মানুষ থেকে আরেক মানুষের শরীরে ছড়ায়। উল্লেখ্য, করোনা সংক্রমণের পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও, এখনও চীন অ্যাসিম্পটোম্যাটিক ক্যারিয়ারদের চিহ্নিত করার কাজ চালাচ্ছে, যাতে নতুন করে সংক্রমণ না ছড়ায়।
চীনের নামকরা মেডিক্যাল সংস্থা ইনস্টিটিউট অব প্যাথোজেন বায়োলজির প্রধান জিন কি বলছেন, মানুষের শরীরে দীর্ঘদিন থাকতে পারে করোনাভাইরাস। যেটা ভয়ের। কারণ করোনাকে নির্মূল করা এখনো সম্ভব হয়নি। সেই চেষ্টা চলছে। তবে দীর্ঘদিন সামাজিক দূরত্ব ও লকডাউন চালালে করোনার সংক্রমণ শেষ হতে পারে।
সূত্র: ব্লুমবার্গ।