১৯ এপ্রিল ২০২০, ১০:২১

মাস্ক না পড়ায় ছেলেকে খুন করলেন বাবা

  © ফাইল ফটো

করোনাভাইরাস থেকে বাঁচার উপায় হিসেবে বিশেষজ্ঞরা বাইরে বের হলে মাস্ক ব্যবহারের কথা জানিয়েছেন। আর এমন নির্দেশনা না মানায় নিজের ছেলেকে খুন করল বাবা। ছেলেকে খুন করার পর স্থানীয় থানায় গিয়ে আত্মসমর্পণ করেন ৭৮ বছরের ওই বৃদ্ধ বাবা।

গতকাল শনিবার ভারতের উত্তর কলকাতায় এমন ঘটনা ঘটে। মৃতের ওই ব্যক্তির নাম শীর্ষেন্দু মল্লিক (৪৫)।

পুলিশ জানিয়েছে, উত্তর কলকাতার শোভাবাজার লেনের বাসিন্দা ওই বৃদ্ধ জানান- বার বার বলা সত্বেও মাস্ক না পড়ে বাড়ির বাইরে বেরিয়েছিল ছেলে শীর্ষেন্দু। তা থেকে বিতর্কের জেরেই ছেলেকে খুন করেছেন তিনি।

জানা গেছে, অবসরপ্রাপ্ত ওই সরকারি কর্মী আর্থিক অনটনে ভুগছিলেন। দীর্ঘদিন অসুস্থ হয়ে শয্যাশায়ী তাঁর স্ত্রী। সেসব থেকেই ছেলেকে খুন করেছেন কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা

এ ব্যাপারে কলকাতার গোয়েন্দা প্রধান মুলরিধর শর্মা বলেন, ‘বাবা বলছেন মাস্ক পরা নিয়ে বসচার জেরে ছেলেকে খুন করেছেন তিনি। কিন্তু আসল কারণ তদন্ত করে দেখতে হবে।’

সূত্র : হিন্দুস্তান টাইম