করোনার চিকিৎসা দিতে গিয়ে ১৩ ডাক্তারর মৃত্যু
বিশ্বে বর্তমানে করোনায় সবচেয়ে বিপদগ্রস্থ দেশটির নাম ইতালি। হু হু করে বাড়ছে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা। আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে দেশটিতে এখন পর্যন্ত ২ হাজার ৬২৮ জন স্বাস্থ্যকর্মীর করোনায় আক্রান্ত হওয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ১৩ জন।
ইতালির গিম্বে হেলথ ফাউন্ডেশনের দেওয়া তথ্য মতে, দেশটিতে স্বাস্থ্য কর্মীর করোনায় আক্রান্তের সংখ্যা মোট জনসংখ্যার ৮.৩ শতাংশ। হাতে গ্লাভস না পরা সহ বেশ অসচেতনামূলক কাজের কারণে করোনায় আক্রান্ত হচ্ছে স্বাস্থ্য কর্মীরা। ইতালির এ দুঃসময়ে লকডাউনের সময়সীমা বাড়িয়ে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত করেছে সরকার।
করোনার উৎপত্তিস্থল চীনের চেয়ে খারাপ হতে শুরু করেছে ইতালির পরিস্থিতি। গেলো আট দিনের হিসেবে ১৫০০শরও বেশি চিকিৎসকের করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। এ পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪০৫ জনে।