করোনার প্রতিষেধক পেয়ে গেছি: দাবি অস্ট্রেলিয়ার গবেষকদের
কেউ হয়তো আশা করছেন কোনো একটি ঔষধ কোম্পানি দ্রুত এর ভ্যাকসিন বা টিকা বা প্রতিষেধক বাজারজাত করে বিশ্বকে করোনার আতঙ্ক থেকে মুক্ত করবে। বড় কোম্পানিগুলোর বাইরে কিছু ছোটো ঔষধ কোম্পানি চেষ্টা করছে কোভিড-১৯ এর টিকা আবিষ্কারের জন্য, যে ভাইরাসে এরই মধ্যে প্রাণ হারিয়েছে কয়েক হাজারের বেশি মানুষ। তবে এবার করোনাভাইরাসের প্রতিষেধক খুঁজে পাওয়া গেছে বলে দাবি করেছেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক।
চলতি মাসের শেষের দিকেই করোনা আক্রান্ত রোগীরা এই ওষুধের সফল ব্যবহার শুরু করতে পারবে বলছেন অধ্যাপক ডেভিড প্যাটার্সন এবং তার দল।
ডেভিড প্যাটার্সন গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, করোনা রোগের এই প্রতিষেধক সফল হবে এবং মানুষকে সুস্থ করে তুলবে। দুইটি রোগের ওষুধ দিয়ে তৈরী করা হয়েছে করোনার এই প্রতিষেধক। এইচ আইভি এবং ম্যালেরিয়ার ওষুধ নিয়ে তৈরী হয়েছে প্রাণঘাতী করোনার ওষুধ। করোনার এই প্রতিষেধকের খবর বিশ্ববাসীকে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে।
এ পর্যন্ত অস্ট্রেলিয়াতে করোনায় আক্রান্ত হয়েছে ৩৫০ জন মানুষ। মরণঘাতী করোনায় সারা বিশ্বে ৬৫০০ মানুষ মারা গেছে। আক্রান্ত হয়েছে ১লাখ ৬৯ হাজার মানুষ। অস্ট্রেলিয়াতে আক্রান্তদের মধ্যে রয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা টম হ্যাঙ্কস ও তার স্ত্রী। তারাও কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন।