ফেনীতে জেলা পর্যায়ের ফুটবল বাছাই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় ডেভেলপমেন্ট কাপ (অনূর্ধ্ব-১৫) বালক ফুটবল ২০২০ এর বাছাই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ফেনী ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে দিনব্যাপী এ বাছাই প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আমির হোসেন বাহার।
ফেনী জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ এর সভাপতিত্বে বাছাই প্রতিযোগিতার সার্বিক তত্বাবধানে ছিলেন বাফুফে'র ফেনী জেলা ফুটবল কোচ দীপক চন্দ্র নাথ।
ক্রীড়া অফিস সূত্রে জানা যায়, বাছাই প্রতিযোগিতায় ফেনী জেলার ৬টি উপজেলার ৬০ জন অনূর্ধ্ব-১৫ খেলোয়াড় অংশগ্রহন করে। ৬০ জন খেলোয়াড়কে ৪টি ভাগে ভাগ করে দিনব্যাপী প্রতিযোগিতার মাধ্যমে প্রাথমিক ভাবে ৬ জন খেলোয়াড়কে নির্বাচন করা হয়। নির্বাচিত খেলোয়াড়রা চট্রগ্রাম বিভাগীয় দলের হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহন করবে।