করোনাভাইরাসের কারণে ‘করোনাভাইরাস সম্মেলন’ স্থগিত
আগামী শুক্রবারে অনুষ্ঠিতব্য ‘ডুয়িং বিজনেস আন্ডার করোনাভাইরাস’ নামে গোলটেবিল বৈঠক বাতিল করা হয়েছে। এছাড়া একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের চারপাশের জাতীয় অনুষ্ঠানগুলিসহ নিউইয়র্ক এবং ওয়াশিংটনের সব অনুষ্ঠান বাতিল করা হয়। ১১ মার্চ থেকে আগামী ৩ এপ্রিল পর্যন্ত নির্ধারিত এসব মিটিং স্থগিতের কথা জানিয়েছে কাউন্সিল অন ফরেন রিলেশন্স (সিএফআর)। খবর ব্লুমবার্গ নিউজ।
গত মঙ্গলবার গ্রেটার নিউ ইয়র্ক অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, সিএফআরের স্থগিত করা অনুষ্ঠানগুলো সম্প্রতি আর অনুষ্ঠিত হচ্ছে না। তবে স্থগিতের তালিকায় থাকা কার শো’র অনুষ্ঠান আগামী আগস্টের শেষের দিকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নিউইয়র্কসহ পার্শ্ববর্তী শহরগুলোর অনুষ্ঠানসমূহ সরকারের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। রাজ্যপাল অ্যান্ড্রু কুওমো এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, জনসভাস্থল বা অনুষ্ঠানগুলো নিয়ন্ত্রণে রাখতে জাতীয় নিরাপত্তা বাহিনীকে কাজে লাগানো হবে।
ব্লুমবার্গ নিউজের সংগৃহীত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ৫০টিরও বেশি কর্পোরেট ইভেন্ট বাতিল করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এসব ইভেন্টগুলোতে প্রায় ১ মিলিয়ন লোকের সমাগম হওয়ার কথা ছিল।