এক মিনটে নিজেই মাস্ক বানাবেন যেভাবে
দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী সনাক্তের পর রাতারাতি ফার্মেসিগুলোতে সংকট দেখা দিয়েছে মাস্কের। অধিকাংশ দোকানেই পাওয়া যাচ্ছে না মস্ক। যেখানে পাওয়া যাচ্ছে সেখানে মাস্কের দাম রাখা হচ্ছে কয়েকগুণ বেশি। অন্যদিকে অনলাইন শপগুলোতেও চড়া দামে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরণের মাস্ক।
মাস্কের এই সংকট মুহূর্তেই দূর করার অভিনব পদ্ধতি ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যগুলোতে। তেমনি এক পদ্ধতিতে মাস্ক তৈরির ভিডিওতে দেখা গেছে নিজের ফেসবুকে শেয়ার করেছেন বাংলাদেশি এক তরুণ। ভিডিওতে মাত্র একটি টিস্যু, দুইটি রাবার ও স্ট্যাপলারের সাহায্যে খুব সহজেই মাস্ক তৈরি করে দেখিয়েছেন তিনি।
মোহাম্মদ দ্বীন ইসলাম নামের ওই তরুণ ভিডিও শেয়ার করে তাতে বলেছেন, যেহেতু ইতোমধ্যেই বাংলাদেশে করোনাভাইরাসের আক্রান্ত রোগী ঘোষণা হয়েছে। তাই মাস্কের চাহিদা ও দাম দুটোই বেড়ে গেছে। অনলাইন শপগুলোতে দেখলাম কিছু কিছু মাস্ক ২০০ টাকায় বিক্রি করছে। তাই আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি বাসায় বসে মাস্ক তৈরি করতে পারেন। এই অসাধু ব্যবসায়ীরা যাতে ব্যবসা করতে না পারে এ ব্যাপারে আপনাদের একটা টিপস। তবে এ টিপসটা ইন্টারনেট থেকেই কালেক্ট করেছেন বলেও জানান তিনি।
যেভাবে ঘরে বসে মাস্ক বানাবেন: একটি টিস্যু পেপার নিন (টাওয়েল টিস্যু পেপার, যেটা দিয়ে মুখ মোছা হয়)। সেটি খাট অথবা টেবিলের ওপর রাখুন। এখন এটিকে লম্বা লম্বা করে ও একবার বিপরীত দিকে উল্টিয়ে ভাজ করুন। ভাজ করা হয়ে গেলে টিস্যুর দু’পাশে দু’টি রাবার দিয়ে দিন। এবার রাবারটি টিস্যু পেপার দিয়ে ভাজ করে সেটিকে স্ট্যাপলার দিয়ে পিনআপ করে নিন। ব্যস আপনার মাস্কটি তৈরি হয়ে যাবে।