০৬ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৫

হলিউডের কিংবদন্তি অভিনেতা কার্ক ডগলাস আর নেই

  © বিবিসি

হলিউডের কিংবদন্তি অভিনেতা কার্ক ডগলাস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর। তিনি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার মারা যান।

কার্ক ডগলাসের মৃতুতে এক বিবৃতিতে তার ছেলে মাইকেল বলেন, ‘দুঃখের সঙ্গে আমি ও আমার ভাই জানাচ্ছি যে, বাবা আমাদের ছেড়ে চলে গেছেন।

নিউইয়র্কে জন্ম নেয়া বিংশ শতাব্দীর সফল অভিনেতাদের মধ্যে অন্যতম কার্ক ডগলাস। স্কুলজীবন থেকেই শিল্প-সংস্কৃতির বিভিন্ন অঙ্গনে কাজ করেন তিনি। তিন বার অস্কারে মনোনীত হন ডগলাস। হলিউডে টানা ৫০ বছর ধরে অভিনয় করেন তিনি।

নব্বইটিরও বেশি টেলিভিশন নাটক ও চলচ্চিত্রের নায়ক হন ডগলাস। হলিউডে ৫০ বছর অভিনয়ের স্বীকৃতি স্বরূপ ১৯৯৬ সালে সম্মানসূচক পুরস্কার পেয়েছিলেন তিনি।

১৯৪৬ সালে ডগলাস প্রথমবার অভিনয় করেন ‘দ্য স্ট্রেঞ্জ লাভ অব মার্থা আইভার্স’ ছবিতে। তার অভিনয়ের প্রিয় জায়গা ছিল মঞ্চ। ক্ল্যাসিক চলচ্চিত্র ‘সাইক্লোপস’-এর মধ্য দিয়ে তিনি হয়ে উঠেন সবার প্রিয় অভিনেতা।

৫০ এর দশকে তার অভিনীত কয়েকটি সিনেমা সাড়া ফেলে। তারমধ্যে রয়েছে, এইস ইন দ্য হোল (১৯৫১), দ্য ব্যাড অ্যান্ড দ্য বিউটিফুল (১৯৫২), অ্যাক্ট অব লাভ (১৯৫৩), টু থাউজেন্ড লিগ আন্ডার দ্য সি (১৯৫৪), চ্যাম্পিয়ন (১৯৪৯), লাস্ট ফর লাইফ (১৯৫৬) ও স্পার্টাকাস (১৯৬০)।