২৩ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৮

পেন্সিল যুক্তরাজ্যের দ্বিতীয় বিজয় মেলা

  © সংগৃহীত

‘পেন্সিল যুক্তরাজ্যের দ্বিতীয় বিজয় মেলা’ শিল্পের নানা স্তরে সম্পৃক্ততা রয়েছে এমন একদল স্বপ্নবাজ শিল্পমনা তরুণ-তরুনীর স্বপ্নের বাস্তব রূপ, অনলাইন ভিত্তিক একটি সৃজনশীল গ্রুপ পেন্সিল যার জন্ম ২০১৬ সালের ১২ সেপ্টেম্বর। পেন্সিলের প্রতিটি সদস্য পেন্সিলর হিসেবে পরিচিত। গত তিন বছরে পেন্সিল তার শক্তি ভালোবাসা দিয়ে শুধু বাংলাদেশে নয় বিশ্বের প্রতিটি কোণায় জন্ম দিচ্ছে পেন্সিলর।

অনলাইনের বাইরেও আন্তর্জাতিকভাবে বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে পেনসিলের কমিউনিটি। বাংলাদেশ ছাড়াও পেনসিলের নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও নিউইয়র্কে। প্রতিনিয়ত বিশ্বব্যাপী সদস্য সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে প্রসারিত হচ্ছে এর নানা কার্যক্রম। বাংলাদেশি সাহিত্য-সংস্কৃতি বিদেশের মাটিতে চর্চায় পেনসিল কমিউনিটির সদস্যরা কাজ করেন। নিয়মিতভাবে সদস্যরা নানা দিবসকে সামনে রেখে আয়োজন করেন সাংস্কৃতিক অনুষ্ঠান।

পেন্সিল গ্রুপ এখন প্রায় দুই লাখ সদস্যের পরিবার।অনলাইন থেকে শুরু করে এখন বাংলাদেশ সরকারের যথাযথ সংস্থার অনুমোদন নিয়ে পেন্সিল ফাউন্ডেশন নামে অফলাইনেও কাজ শুরু করেছে। শহীদ ও মুক্তিযুদ্ধের সকল সূর্যসন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং বাংলাদেশের সংগ্রাম ও বিজয়ের ইতিহাস পরবর্তী প্রজন্মের সামনে তুলে ধরতে গত বছর থেকে ডিসেম্বর মাসে পেন্সিল যুক্তরাজ্য এর উদ্যোগে আয়োজিত হয় বিজয় মেলার এরই ধারাবাহিকতায় গত ১৫ ডিসেম্বর রবিবার যুক্তরাজ্যের ব্র্যাডি আর্ট সেন্টারে পালিত হলো পেনসিল যুক্তরাজ্যের বিজয় মেলার।

সাংস্কৃতিক পর্বের মূল আয়োজন ছিল শিশুদের আর বড়দের সম্মিলিত পরিবেশনা। এতে ছিল গান, নাচ ও কবিতা আবৃত্তি। ঐতিহাসিক স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিবেশিত সংগীতমালাও ছিল আয়োজনে।

এ আয়োজনেই আত্মপ্রকাশ করে পেনসিলের প্রথম ছাপার অক্ষরে প্রকাশিত পত্রিকা ‘রং পেন্সিল’। মোর্শেদ আখতার বাদলের সম্পাদনায় এর সম্পাদনা পরিষদে ছিলেন চারুলতা আরজু, নিয়াজ তামান্না কান্তা, রেশমী রফিক ও তাসলিমা শাম্মী।

পেনসিল যুক্তরাজ্যের আয়োজকদের মধ্যে ছিলেন– এসরার লতিফ, নিজাম উদ্দিন, মুনতাসির রুবেল, মুন্নী লাল, টুসি, মোর্শেদ আখতার, চারুলতা আরজু, আইরীন, সাদিয়া অন্তরা, শারমীন মিলা, তানিয়া রহমান, জল, তাইফা প্রমুখ।