২১ নভেম্বর ২০১৯, ০৯:৫৫
বাঁচতে চায় দ্বীপ, প্রয়োজন ৫০ লাখ টাকা
ভিনসেন্ট দ্বীপ বাড়ৈ (২৭) দুরারোগ্য উইলসন ডিজিজে আক্রান্ত। ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সিনিয়র স্টাফ নার্স তিনি। সেখানেই চিকিৎসাধীন দীপ।
তাঁর লিভার এক-তৃতীয়াংশ অকার্যকর হয়ে পড়েছে উল্লেখ করে চিকিৎসকেরা জানিয়েছেন, দ্বীপের চিকিৎসায় প্রায় ৫০ লাখ টাকা লাগবে।
তবে দ্বীপের পরিবারের সদস্যদের পক্ষে এই ব্যয়ভার বহন করা সম্ভব নয়। তাঁদের সহায়-সম্বল বিক্রি করে চিকিৎসা চালাচ্ছেন। এ অবস্থায় দীপের চিকিৎসায় সমাজের সচ্ছল মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা।
সহযোগিতা পাঠানোর ঠিকানা : সুমিতা বাড়ৈ, হিসাব নম্বর ৩৪০২২৫৩২, সোনালী ব্যাংক লিমিটেড, বরইছড়ি শাখা, রাঙামাটি। যোগাযোগ: ০১৭৯৩২৮৫৯২২ (দীপের মা)। বিজ্ঞপ্তি