প্রিয়া প্রকাশের নতুন ভিডিও ভাইরাল
মাত্র কয়েক সেকেণ্ডের অভিব্যক্তিই বিখ্যাত করেছিল তাঁকে। তিনি প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার। সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীর সংখ্যা ছুঁয়েছিল তারকা ফুটবলার রোনাল্ডোর অনুরাগীর সংখ্যার প্রায় কাছাকাছি।
সম্প্রতি ক্যামেরার পেছনের আরও একটি ভিডিও প্রকাশ্যে এনেছেন প্রিয়া। তবে এখানে কোনও চোখ মারার দৃশ্য নেই। বরং এটি একটি রোম্যান্টিক দৃশ্য। বা বলা যায় দৃশ্যটিকে রোম্যান্টিক করার চেষ্টা করা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত হাসির ভিডিও হয়ে দাঁড়িয়েছে এটি।
ভিডিওতে দেখা যাচ্ছে পাশাপাশি বসে রয়েছেন প্রিয়া ও সিনেম্যাটোগ্রাফার সিনু সিদ্ধার্থ। মাঝে মাঝে প্রেমের দৃষ্টিতে তাকাচ্ছেন একে অপরের দিকে। ধীরে ধীরে চুম্বনের জন্য দুজনে কাছাকাছি আসেন। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়না। সিনু প্রিয়াকে চুম্বনের বদলে বোতল থেকে জল খেয়ে নেন। ইতোমধ্যেই ভাইরাল হয়েছে ভিডিয়োটি। অনেকদিন পর প্রিয়াকে দেখে খুশি নেটিজেনরাও। জিনিউজ
View this post on Instagram Tb to this “ithenthinte kunjade?” moment with my fav @sinu_sidharth
A post shared by Priya Prakash Varrier