এবার অস্ট্রেলিয়ার মসজিদে গাড়ি হামলা
অস্ট্রেলিয়ার একটি মসজিদে গাড়ি হামলা চালিয়েছে ২৩ বছরের এক তরুণ। শনিবার মুসল্লিরা নামাজ পড়ছিলেন, সেই মুহূর্তে ওই তরুণ গাড়ি নিয়ে মসজিদের দরজায় আঘাত করেন। এসময় ওই তরুণকে মুসলিমদের উদ্দেশ্যে আক্রমণাত্মক ভাষায় গালি-গালাজ করতেও দেখা যায়। এমনই ঘটনা ঘটেছে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের কুইসল্যান্ড প্রদেশের একটি মসজিদে।
কুইসল্যান্ড পুলিশ বিবৃতিতে জানিয়েছে, ওই হামলাকারী তরুণ নেভিলে স্ট্রিটের পাশে গাড়ি চালানোর পর বায়তুল মাসরুর মসজিদের প্রবেশপথে গাড়ি ওঠিয়ে দেন। সে রাতেই গ্রেপ্তার করা হয় তাকে। মসজিদের সামনের দরজায় গাড়ি ওঠিয়ে দেয়ার কারণে প্রবেশপথে কিছুটা ক্ষতি হয়েছে।
এছাড়াও পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, গাড়ির সামনের দরজা খুলে ওই তরুণ মসজিদের মুসল্লিদের উদ্দেশ্যে আক্রমণাত্মক গালি-গালাজ করেছেন। পরে বাসায় ফিরে যায় ওই তরুণ। আর সেখান থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
শনিবার বিকেলের দিকে লোগান ব্রাউন প্লেইনসের ওই তরুণের ড্রাগ টেস্ট করা হয়। টেস্টে তার শরীরে মাদকের উপস্থিতি ওঠে আসে। পরে তার ড্রাইভিং লাইসেন্স ২৪ ঘন্টার জন্য স্থগিত করা হয়। মাদকাসক্ত হয়ে গাড়ি চালানোর অপরাধে আদালতে হাজিরের নির্দেশনা দেয়া হয়েছিল তাকে।
পুলিশি জিম্মা থেকে মুক্তি হওয়ার পরই গাড়িতে ফিরে যান সে। পরে সে বায়তুল মাসরুর মসজিদের দরজায় গাড়ি ওঠিয়ে দেন। মসজিদে হামলা করে বাড়ি ফেরার সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ। ইচ্ছাকৃতভাবে সম্পদ ধ্বংস, জন-অশান্তি সৃষ্টি ও লাইসেন্সের স্থগিত উপেক্ষা করেও গাড়ি চালানোর দায়ে অভিযোগ আনা হয়েছে ওই তরুণের বিরুদ্ধে।
শুক্রবার জুমআর নামাজের সময় নিউজল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে অস্ট্রেলীয় বংশোদ্ভূত শেতাঙ্গ সন্ত্রাসী ব্রেন্টন ট্যারেন্ট পরিকল্পিত বন্দুক হামলা চালায়। এ হামলায় অর্ধশতাধিক প্রাণহানি ঘটে। এছাড়াও আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্তত ৪৯ জন।
Police have arrested a man after he drove his car into the gates of a place of worship at Stockleigh overnight.https://t.co/a9ZbPjSEua pic.twitter.com/4UZ9VxbiXT
— Queensland Police (@QldPolice) March 17, 2019