২৪ জানুয়ারি ২০১৯, ১৪:৪৯

এক টাকার শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ চিটাগাং ইয়ুথ সোসাইটির

শীতবস্ত্র বিতরণ  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেলওয়ে স্টেশনস্থ স্বেচ্ছাসেবী সংগঠন ‘এক টাকায় শিক্ষা’র দরিদ্র শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ করেছে চিটাগাং ইয়ুথ সোসাইটি। বুধবার সংগঠনটির ধারাবাহিক শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে সার্বিক সহযোগিতা করেন সোসাইটির সভাপতি মুহাম্মাদ আজিম তালুকদার।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ফজলে রাব্বি সিনান, সাধারণ সম্পাদক সজীবুর রহমান সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আরমান আহমেদ রিয়াজ, অর্থ সম্পাদক কায়সার আহমেদ আদর এবং দ্যা ডেইলি ক্যাম্পাসর কন্ট্রিবিউটর মুনযির এম সা’দ। শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন চিটাগাং ইয়ুথ সোসাইটির সদস্য মুহাম্মদ শাহাদাৎ হোসেন, কো-অর্ডিনেটর হিসেবে ছিলেন মুহাম্মাদ সাব্বির আহমেদ। 

এতে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ‘এক টাকায় শিক্ষা’র প্রতিষ্ঠাতা প্রধান মোহাম্মদ রিজওয়ান হোসেন, সাধারণ সম্পাদক নিশাত সুলতানা চৌধুরী এবং ব্রাঞ্চ পরিচালক শিহাব জাহিন। শীতবস্ত্র বিতরণ কর্মসূচী শেষে ‘এক টাকায় শিক্ষার দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়।