১২ জানুয়ারি ২০১৯, ২০:৪৪

শিক্ষা উপকরণ দিল ‘স্বপ্ন নিয়ে’

শিক্ষা উপকরণ পেয়ে খুশি খুদে শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

শিক্ষার আলো জ্বালাতে লক্ষ্মীপুরের রামগতিতে চর দরবেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের হাতে এক বছরের জন্য প্রয়োজনীয় খাতা, কলম ও পেনসিল তুলে দেয় সেচ্ছাসেবী প্লাটফর্ম স্বপ্ন নিয়ে। এতে সহযোগিতা করেন সফটওয়্যার কোম্পানী নার্ড ক্যাসল।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার হোসেন, অন্যান্য শিক্ষকবৃন্দ, স্বপ্ন নিয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আশরাফুল আলম হান্নান, সাধারণ সম্পাদক মীর তানভীর আহমেদ, সদস্য সাংবাদিক মিশু শাহা, সদস্য রোবার ফিরোজ ।