মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারতে ৭ দিনের শোক

২৭ ডিসেম্বর ২০২৪, ১১:২২ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৮ PM
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং © সংগৃহীত

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিংয়ের মৃত্যুতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করতে যাচ্ছে ভারত। গতকাল বৃহস্পতিবার রাতে মৃত্যু হওয়া ৯২ বছর বয়সী মনমোহনের শেষকৃত্য সম্পন্ন হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। খবর এনডিটিভির

সংবাদমাধ্যমটি বলছে, বৃহস্পতিবার ৯২ বছর বয়সে মারা যাওয়া সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে সম্মান জানাতে ভারতের কেন্দ্রীয় সরকার ৭ দিনের জন্য জাতীয় শোক ঘোষণা করবে বলে বেশ কয়েকটি সূত্র জানিয়েছে। এ ছাড়া পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ভারতের সাবেক এই প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে।

এদিকে মনমোহনের মৃত্যুতে শুক্রবার দেশটিতে সব সরকারি অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। এদিন বেলা ১১টায় বৈঠকে বসবে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। সেখানেই রাষ্ট্রীয় শোকের ঘোষণা দেওয়া হবে। এ ছাড়া শোকের সময় দেশটিতে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকাও।

আরও পড়ুন: ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন

এদিকে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস জানিয়েছে, দলের প্রতিষ্ঠা দিবস উদযাপনসহ আগামী ৭ দিনের সব আনুষ্ঠানিক কর্মসূচি বাতিল করা হয়েছে। এই কয়েকদিন অর্ধনমিত রাখা হবে দলের পতাকাও।

এর আগে বৃহস্পতিবার রাতে দিল্লির এইমসে শেষনিশ্বাস ত্যাগ করেন ৯২ বছরের অর্থনীতিবিদ মনমোহন সিং। মনমোহনের মৃত্যুতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস সংসদ সদস্য রাহুল গান্ধীও।

মনমোহন সিংয়ের মৃত্যুতে এক্স হ্যান্ডেলে শোকবার্তা জানাতে গিয়ে তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা তুলে ধরেন মোদি। তিনি লেখেন, ‘দেশ একজন বড় নেতাকে হারাল। আমি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে নিয়মিত কথা হতো। প্রশাসনিক নানা কথাবার্তা হতো।’

আরও পড়ুন: ইসরায়েলি হামলা থেকে অল্পের জন্য বাঁচলেন ডব্লিউএইচও প্রধান

উল্লেখ্য, ১৯৯১ সালে প্রথমবার রাজ্যসভার সদস্য হন মনমোহন সিং। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনিই ছিলেন ভারতের অর্থমন্ত্রী। উদার অর্থনীতিকরণের মুখ্য রূপকার বলা হয় তাকে। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত লোকসভায় বিরোধী দলনেতার দায়িত্ব পালন করার পরে ২০০৪ সালে তিনি ভারতের প্রধানমন্ত্রী হন।

২০০৯ সালেও তিনি আবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। পরপর দুই দফায় সব মিলিয়ে ১০ বছর ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন।

কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যাল, দিন-রাত থাকছে নানা…
  • ১৫ নভেম্বর ২০২৬
উচ্চশিক্ষার জন্য জার্মান ভিসায় আবেদন করবেন যেভাবে, দেখুন ধা…
  • ১৫ নভেম্বর ২০২৬
নিজের বাড়ির দরজার সামনে পড়ে ছিল প্রবাসীর মরদেহ
  • ১৫ নভেম্বর ২০২৬
ইরানকে ঠেকাতে নেতানিয়াহুর নতুন কূটচাল!
  • ১৫ নভেম্বর ২০২৬
শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরে আরও ২৯ পোশাক কারখানা বন্ধ
  • ১৫ নভেম্বর ২০২৬
গ্যাস সিলিন্ডারের আগুনে প্রবাসীর ১৩ ঘরসহ হোটেল-চায়ের দোকান …
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950