২৬ মে ২০২৪, ১৪:০২

ভুলোমনা বিজ্ঞানীদের যত কাণ্ড

রুপক ছবি  © সংগৃহীত

বিজ্ঞানীরা অতি ভুলোমনা হয় এটা আমরা সবাই জানি। কিন্তু কেনো তাঁরা ভুলোমনা এই প্রশ্ন অনেকের। তবে আজ প্রশ্নের সমাধান নিয়ে কথা নয়, বলবো বিজ্ঞানীদের মজার কাণ্ড কারখানার কথা।

বিজ্ঞানী এডিসনের অসময়ের অতিথি

এই বিজ্ঞানী একবার তার এক বন্ধুকে বাসায় নিমন্ত্রণ করেছিলেন। নির্দিষ্ট দিনে বন্ধু এসে হাজির। কিন্তু এই যা, বিজ্ঞানী নিজেই ভুলে গেলেন তিনি বন্ধুকে আজ বাসায় নিমন্ত্রণ জানিয়েছেন। নিমন্ত্রিত অতিথি বাড়ি এসে দেখেন বাড়িতে কেউ নাই। ক্ষুধা পেটে নিয়ে অতিথির তাই বন্ধু ফেরার অপেক্ষা। কিন্তু বন্ধুর আসার বিলম্ব দেখে খিদে সইতে না পেরে টেবিলে রাখা সব খাবার মনের আয়েশে খেয়ে ন

ততক্ষণে এডিসন এসে হাজির। বন্ধুকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, বন্ধু, তুমি এই অসময়ে আমার বাসায়! দাঁড়াও, দেখি তোমার জন্য কোনো খাবার আছে কিনা। এই বলে তিনি টেবিলে রাখা ঢাকা খাবারের ঢাকনা তুলতেই দেখেন প্লেটটি খালি। আফসোসের সুরে বন্ধুকে বললেন, যাওয়ার সময় যে আমি খাবারগুলো খেয়ে গিয়েছিলাম তা-ও ভুলে গিয়েছি। তোমার জন্য কিছুই রেখে গেলাম না।

আইনস্টাইন কোথায় যাবেন?

একদিন ট্রেনে চড়ে কোথায় যেন যাচ্ছিলেন বিজ্ঞানী আইনস্টাইন। সময়ানুযায়ী টিটি এলো টিকিট চেক করতে। কিন্তু বিজ্ঞানী পড়লেন মহাবিপদে, তিনি ট্রেনের টিকিট খুঁজে পাচ্ছিলেন না। বিচলিত আইনস্টাইনকে দেখে টিটি বললেন, আপনাকে অত বিচলিত হওয়ার দরকার নেই স্যার, আপনাকে আমি চিনতে পেরেছি। টিকিট না দেখালেও চলবে।

কিন্তু এখানেই আরও ঝামেলা। আইনস্টাইন টিটিকে ধন্যবাদ জানিয়ে বললেন কিন্তু টিকিটটা খুঁজে পাওয়া জরুরি। কারণ তাতে লেখা ছিল, আমি কোথায় যাচ্ছি।

সত্যেন বোসের ভাড়া বিভ্রাট

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার সময় একদিন বিজ্ঞানী সত্যেন বোসের মেয়ে বায়না ধরল, সিনেমা দেখতে নিয়ে যেতে হবে। বসু তখন এক জটিল গাণিতিক সমস্যার সমাধান করতে টেবিলে বসে আছেন। তাও মেয়ের জোরাজুরিতে ঘোড়ার গাড়িতে ছড়ে মেয়েকে নিয়ে গেলেন মুকুল সিনেমায়। কিন্তু হলে গিয়ে দেখলেন তিনি মানিব্যাগ বাসায় ফেলে এসেছেন।

সিনেমা দেখা শেষে বাসায় ফিরে টেবিল থেকে মানিব্যাগ নিতে গিয়ে বোস দেখলেন গাণিতিক সমস্যাটা তো পড়েই রয়েছে। সঙ্গে সঙ্গে টেবিলে বসে পড়লেন। এদিকে গাড়ির ড্রাইভার বাইরে অপেক্ষমাণ আর মেয়ে সিনেমা হলে। ঘণ্টা দুয়েক পরেও যখন তিনি বের হলেন না, তখন গাড়োয়ান ভিতরে প্রবেশ করে দেখল তিনি টেবিলে বসে লিখছেন। চমকে উঠে বোস বললেন-কী ব্যাপার? গাড়োয়ান ভাড়া চাইতে তিনি বললেন, বড় ভুল হয়ে গেছে।