২৭ জুলাই ২০২৩, ১৭:৪৩

বিশ্ববিদ্যালয়ে ছেলে-মেয়েদের আলাদা দিনে ক্লাস!

সানা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা  © সংগৃহীত

বিশ্ববিদ্যালয় হচ্ছে উন্মুক্ত লেখাপড়ার স্থান। বিশ্বের সকল বিশ্ববিদ্যালয়েই ছেলে-মেয়ে শিক্ষার্থীরা একসাথে একই দিনে ক্লাস-পরীক্ষা দিয়ে থাকেন। বিশ্ববিদ্যালয়ের মত জায়গায় ছেলে-ময়েরা আদলাদা দিনে ক্লাস করবে এটা কেউ কখনো ভাবতেও পারেনি। ছেলে-মেয়েদের ভিন্ন দিনে ক্লাস করার বিষয়ে একটি আইন চালু হয়েছে ইয়েমেনের সানা বিশ্ববিদ্যালয়ে। আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ছেলে-মেয়েরা আলাদা দিনে ক্লাস করবেন।

আরব নিউজের খবরে বলা হয়েছে, ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে ইয়েমেনের রাজধানী সানাসহ কয়েকটি অঞ্চল। এসব অঞ্চলে নৈতিকতা আইনের প্রচারণার অংশ হিসেবে সানা বিশ্ববিদ্যালয়ে এই বিতর্কিত আইনটি চালু করেছে গোষ্ঠীটি। গণযোগাযোগ বিভাগে নারী ও পুরুষ শিক্ষার্থীদের আলাদা আলাদা দিনে ক্যাম্পাসে উপস্থিতির নিয়ম চালু করে বিদ্রোহীরা।

বিশ্ববিদ্যালয়ের হুতি-সমর্থিত ছাত্র ইউনিয়নের বিবৃতিতে বলা হয়েছে, সিদ্ধান্ত অনুসারে পুরুষ শিক্ষার্থীরা এখন থেকে শনি, রবি এবং সোমবার ক্যাম্পাসে উপস্থিত থাকতে পারবেন। অন্যদিকে নারী শিক্ষার্থীরা মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার উপস্থিত থাকতে পারবেন। এই নিয়ম বাধ্যতামূলক এবং অবশ্যই পালনীয়। শুক্রবার সাপ্তাহিক ছুটি। 

প্রতিবেদনে বলা হয়, হুতি নেতারা এবং তাদের সহযোগী সংগঠনগুলো দাবি করছে, এই পদ্ধতিতে যে পরিবর্তন আসবে তাতে ধর্ষণ এড়ানো যাবে এবং ইসলামিক আদর্শ ও নৈতিকতা সমুন্নত রাখা যাবে। ইসলামে নারী ও পুরুষ মেলামেশা নিষিদ্ধ করেছে।

এক টুইট বার্তায়, হুথি নেতা মোহাম্মদ আলি আল-হুতি বলেন, বিশ্ববিদ্যালয় যা করেছে তা নারী শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ও ইচ্ছা অনুসারে করা হয়েছে। কারণ তারা বিনয়, শালীন এবং উন্নত ইসলামিক মূল্যবোধের ধারক হতে চান।