২৮ মে ২০২৩, ২২:০৩

৫৩ শতাংশ ভোট পেয়ে এগিয়ে এরদোয়ান, ভোট গণনা দেখুন সরাসরি

  © টিডিসি ছবি

তুরস্কের দ্বিতীয় দফা ভোট গ্রহণ শেষে ভোট গণনা চলছে। আজ রবিবার বাংলাদেশ সময় রাত ১০টায় সর্বশেষ খবার পাওয়া পর্যন্ত ৭৫ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। তার মধ্যে এগিয়ে রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। 

 ভোট গণনা দেখুন সরাসরি এখানে

তুরষ্কের সংবাদ মাধ্যম ডেইলি সাবাহার তথ্যমতে, ৮২.০৬ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। এর মধ্যে এরদোয়ান ৫৩.৪৬ শতাংশ এবং তার প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারগলুর ৪৬.৫৯ শতাংশ ভোট পেয়েছে।

আজ তুরস্কের স্থানীয় সময় সকাল ৮টা (বাংলাদেশ সময় সকাল ১০টা) থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, যা চলে স্থানীয় সময় বিকাল ৫টা পর্যন্ত। ভোট শেষে রাতে ফলাফল ঘোষণার কথা রয়েছে।

এক টুইট বার্তায় এরদোয়ান বলেন, আমি আমার প্রতিটি সহকর্মীকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে যারা সকাল থেকে কাজ করছেন। তাছাড়া নির্বাচনের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত সব নাগরিকদের ব্যালট বাক্স পাহারা দেওয়ার আহ্বান জানাচ্ছি। জাতির চাওয়া পহারা দেওয়ার সময় এখন বলেও জানান তিনি।