০১ মার্চ ২০২৩, ১২:২৪

চিপস খাওয়ায় প্রেমিককে গাড়িচাপা দেওয়ার চেষ্টা

আলুর চিপস নিয়ে প্রেমিক প্রেমিকার মধ্যে ঝগড়া- আর তা পৌঁছে গেল আদালতে  © সংগৃহীত

প্রেমিক চিপস খেয়ে ফেলায় তাকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা করেছেন প্রেমিকা। শুধু তাই নয়, প্রেমিক তার প্রেমিকার বিরুদ্ধে গড়ি চাপা দিয়ে হত্যার অভিযোগ করেছে। সামান্য একটি আলুর চিপস নিয়ে প্রেমিক প্রেমিকার মধ্যে ঝগড়া- আর তা পৌছে গেল আদালতে।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নাইন নিউজ ডটকমের প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি অ্যাডিলেড শহরের। ওই প্রেমিকের নাম ম্যাথিউ ফিন। প্রেমিকা চার্লট হ্যারিসন। ম্যাজিস্ট্রেট আদালতে প্রেমিক ফিন বলেছেন, গত ২৬ ফেব্রুয়ারি প্রেমিকার সঙ্গে গাড়িতে করে তিনি যাচ্ছিলেন। তখনই এই চিপস-কাণ্ড ঘটেছে।  তারা দুজনেই সুবারুতে একসঙ্গে ছিলেন।

ম্যাথিউ ফিন বলেছেন, ‘আমি মনে করেছিলাম তার খাওয়া শেষ। এরপরও তার কাছে চিপস চাওয়া উচিত হয়নি। আমি যখন একটি চিপস নিলাম, তখন সে রাস্তার পাশে গাড়িটি থামাল এবং আমাকে বের হয়ে যেতে বলল।’ ফিনের অভিযোগ, তিনি যখন গাড়ি থেকে বের হয়েছিলেন, তখন দেখলেন তার দিকেই ছুটে আসছে গাড়িটি। এ সময় প্রাণে বাঁচতে একপাশে লাফ দেন তিনি।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন চার্লট হ্যারিসন বলেছেন, ‘এটা নিছক দুর্ঘটনা ছিল। তিনি প্রেমিক ফিনকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। পথে তার ওপর হামলা করেন ফিন। তাই নিজেকে বাঁচাতে গাড়ি থামিয়ে তাকে বের করে দেন।’

চার্লট হ্যারিসনের আইনজীবী বলেছেন, ‘প্রেমিককে নামিয়ে দেওয়ার পর হামলার বিষয়টি পুলিশকে জানানোর জন্য হ্যারিসন গাড়িটি উল্টো দিকে ঘুরাচ্ছিলেন। এ সময় দুর্ঘটনাবশত অ্যাক্সিলেটরে তার পা পড়ে যায়। ফলে গাড়িটি ছুটে গিয়ে বিপরীত দিক দিয়ে আসা একটি গাড়িতে আঘাত হানে।’

আরও পড়ুন: দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে গ্রিসে নিহত ২৯

প্রেমিকা চার্লট হ্যারিসনের বিরুদ্ধে বিপজ্জনকভাবে গাড়ি চালানো এবং মানুষের জীবনকে হুমকির মুখে ফেলার অভিযোগ আনা হয়েছে। আদালতের নির্দেশ দিয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত তিনি বাসা থেকে বের হতে পারবেন না। সেদিনই বিচারকরা নির্ধারণ করবেন হ্যারিসন আদৌ জামিন পাবেন কি না।

ফিন আরও জানিয়েছেন তাঁর জন্মদিন ছিল দুর্ঘটনার দিন। সেই দিনই তাঁর প্রেমিকা তাঁকে মেরে ফেলার চেষ্টা করেছিল। তাতে তিনি রীতিমত অবাক হয়ে গিয়েছিল। মিস হ্যারিসনকে শুক্রবার পর্যন্ত গৃহবন্দি থাকার নির্দেশ দিয়েছে আদালত। পরবর্তী শুনানি শুক্রবার হবে।