২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৯

আজ ঢাকায় আসছেন সৌরভ গাঙ্গুলি

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি  © ইন্টারনেট

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকায় আসছেন। ‘ডিএনসিসি মেয়র কাপ-২০২৩’ সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তিনি।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিত ও টিইএম স্পোর্টসের তত্ত্বাবধানে হতে যাচ্ছে এ আয়োজন। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন তরবেন সৌরভ গাঙ্গুলি।

রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে বিকেল ৩টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।