আনফ্রেন্ড দিবস: বন্ধু ছাঁটাই করার দিন আজ
সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ড লিস্টের (বন্ধু তালিকা) স্ক্রল করলে দেখা যাবে, সেখানে এমন অনেক ব্যক্তি আছেন যাদের আপনি চেনেন না। আবার কেউ কেউ আপনাকে বিরক্ত করেন। তাই তাদের ফ্রেন্ড লিস্ট থেকে ছাঁটাই করতে চান? যদি সেটাই হয়ে থাকে তাহলে আজকের দিনটি আপনার। কারণ আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) আনফ্রেন্ড দিবস।
‘আনফ্রেন্ড’ শব্দটির সঙ্গে আমাদের পরিচয় হয়েছে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের মাধ্যমে। কিন্তু ফ্রেন্ড বা বন্ধু শব্দটি অনেক আগে থেকেই আমাদের খুব পরিচিত একটি শব্দ। বলতে গেলে শত বছরের প্রচলিত একটি শব্দ।
অক্সফোর্ড ডিকশনারির ২০০৯ সালের সেরা শব্দ ছিল 'আনফ্রেন্ড'। যার সংজ্ঞা হলো- ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া সাইটে কাউকে 'বন্ধু' তালিকা থেকে বাদ দেওয়া।
কৌতুক অভিনেতা জিমি কিমেল ২০১৪ সালে 'আনফ্রেন্ড ডে' প্রতিষ্ঠা করেন। দিনটি প্রচলনের উদ্দেশ্য ছিলে সোশ্যাল মিডিয়ায় অপরিচিত ও বিরক্তিকর ব্যক্তিকে বন্ধু তালিকা থেকে বাদ দেওয়া। তিনি মনে করতেন, সোশ্যাল মিডিয়ায় এমন অনেকে বন্ধু তালিকায় যুক্ত হয়ে যান, যাদের আমরা চিনি না। এমনকি তাদের সঙ্গে আমাদের কখনো যোগাযোগও হয় না। তাই তাদের থেকে পরিত্রাণ পেতে তিনি আনফ্রেন্ড দিবসের প্রচলন করেন।
আনফ্রেন্ড দিবস উদযাপন করার সেরা উপায় হলো আপনার ফেসবুক প্রোফাইলের বন্ধু তালিকা স্ক্রল করুন। দেখবেন এমন অনেক প্রোফাইল আছে যাদের সঙ্গে আপনার কখনোই যোগাযোগ হয়নি। তাই এসব অপ্রয়োজনীয় প্রোফাইলকে আনফ্রেন্ড করতে পারেন। এতে আপনার বন্ধু তালিকা আরও সমৃদ্ধ হবে এবং গুরুত্বপূর্ণ কাউকে যোগ করতে পারবেন।
আবার এমন অনেক ব্যক্তি আছেন যারা অনেক সময় অহেতুক ইনবেক্স মেসেজ দিয়ে বিরক্ত করেন। স্ট্যাটাসে উল্টা-পাল্টা কমেন্ট করেন। তাই এমন ব্যক্তিদের চাইলে আজ আনফ্রেন্ড করতে পারেন। এটাই হতে পারে আনফ্রেন্ড দিবসের সেরা উদযাপন। এতে সোশ্যাল মিডিয়া আপনার ফ্রেন্ড লিস্টের আরও সমৃদ্ধ হবে এবং গুরুত্বপূর্ণ কাউকে অ্যাড করতে পারবেন।