২৫ জুলাই ২০২২, ১১:০০

দেশের ৮ বিভাগে হতে পারে বৃষ্টি

বৃষ্টি  © ফাইল ছবি

দেশের আট বিভাগের বিভিন্ন জেলায় আজ (২৫ জুলাই) অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার (২৪ জুলাই) সন্ধ্যায় ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে সারা দেশের দিনের তাপমাত্রা একই থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আরও পড়ুন: সারাদেশে বৃষ্টির সম্ভাবনা।

পূর্বাভাসে আরও বলা হয় রবিবার দেশের আট বিভাগের বিভিন্ন জেলা-উপজেলায় বৃষ্টি হয়েছে। এতে তাপমাত্রা আগের দিনের তুলনায় সামান্য কমেছে। এ সময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ছিলো হাতিয়ায় ৮৯ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন কক্সবাজার ২৪ ডিগ্রি সেলসিয়াস করে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হলে এতে তাপমাত্রা সেভাবে কমছে না। ভারি বৃষ্টিপাত ছাড়া এই গরম কমবে না। মাসের শেষের দিকে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে।