৩১ মার্চ ২০২১, ১৫:৩৬
করোনায় একদিনে রেকর্ড মৃত্যু ও আক্রান্ত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৫ হাজার ৩৫৮ জন আক্রান্ত হয়েছেন। দেশে একদিনে এটিই সর্বোচ্চ আক্রান্তের সরোচ্চ সংখ্যা।
বুধবার (৩১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৯৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৫ হাজার ৩৫৮ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত রোগির সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ লাখ ১১ হাজার ২৯১ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৪৬ জনে।