৩০ মার্চ ২০২১, ১৫:২২
করোনায় আরও ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫০৪২
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৯৯৪ জনে। একই সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪২ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ লাখ ৫ হাজার ৯৩৭ জনে।
মঙ্গলবার (৩০ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপন নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।