‘করোনা প্রতিরোধে মাস্ক পরার বিকল্প নেই’
করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক পরার বিকল্প নেই বলে জানিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন। আজ রবিবার রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে আয়োজিত মাস্ক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডিআইজি আব্দুল বাতেন বলেন, গত বছর দেশে প্রথম করোনার সংক্রমণ দেখা দিলে সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেয়া হয়। যখনও তা মেনে নেয়। সরকারের নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ পুলিশ কাজ করেছে। এজন্য গত বছর আক্রান্ত ও সংক্রমণের হার অনেক কম ছিল।
তিনি বলেন, এখনো সবার উচিত কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করা। যাতে আমরা ও আমাদের পরিবার করোনা থেকে মুক্ত থাকতে পারি।
‘মাস্ক পরার অভ্যাস, কোভিডমুক্ত বাংলাদেশ’- স্লোগান সামনে রেখে এ মাস্ক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।
আব্দুল বাতেন বলেন, আমাদের এ কর্মসূচির প্রধান কাজ হচ্ছে আপনি, আপনার স্ত্রী, আপনার সন্তান কিংবা ঘরের বয়স্কদের নিরাপদ রাখা। সেজন্যই স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প কোন নেই।