০১ ডিসেম্বর ২০২০, ০৮:৪৪
করোনায় আক্রান্ত নজরুল ইসলাম খান
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান । বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান ।
তিনি বলেন, সোমবার নজরুল ইসলাম খানের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
প্রসঙ্গত, সোমবার গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩৫ জনের মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৬৪৪ জনে।