একা থাকার আনন্দ যে কী ভীষণ, দীর্ঘকাল একা না থাকলে বুঝবে না
তসলিমা নাসরিনকে বাংলাদেশ ছাড়তে হয়েছিল ১৯৯৪-র মাঝামাঝি, তারপর সুইডেন-আমেরিকা-ফ্রান্স-কলকাতা– নানা দেশ, নানা শহর ঘুরে কয়েক বছর ধরে ভারতই তার ঠিকানা। যদিও তসলিমা বারবারই বলেছেন, যতদিন বাঁচব ততদিন আমার দেশে ফেরার লড়াই চলবে। হয়তো সেখানে থাকব, হয়তো থাকব না– কিন্তু মত প্রকাশের স্বাধীনতা অর্জনের জন্যই ফিরতে চাই। তার কথায়, ‘যতদিন বাঁচব ততদিন আমার দেশে ফেরার লড়াই চলবে।
ব্যক্তিজীবনে তসলিমা একা একা থাকছেন; যা নিয়ে সামাজিক যোগাযোগামাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি। লিখেছেন, ‘রাত দেড়টায় এক বাড়ি থেকে গজল শুনে বাড়ি ফিরলাম। ভেতর থেকে দরজা খুলে দেওয়ার কেউ নেই। কেউ চিল্লানোর নেই, কোথায় ছিলাম, কেন রাত হলো। আমিই তালা খুলে ঘরে ঢুকি। ভেতরে অপেক্ষা করে সাদা ফুটফুটে বেড়াল। গোছানো বাড়ি, এলোমেলো করার, নষ্ট করার, এখানে ওখানে কাপড় চোপড়, চায়ের কাপ, মদের বোতল ফেলে রাখার কেউ নেই, বিকট শব্দে টেলিভিশনের বিচ্ছিরি অনুষ্ঠান দেখারও কেউ নেই।
একা থাকার আনন্দ যে কী ভীষণ, তা দীর্ঘকাল যে একা না থেকেছে, সে বুঝবে না।’