২৮ মার্চ ২০১৯, ১৪:৩৭

বনানীর এফ আর টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট

  © সংগৃহীত

জধানীর বনানীর ১৭ নম্বর রোডের এফ আর টাওয়ারের আট ও নয়তলায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। ভেতরে বহু মানুষ আটকা পড়েছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, আগুন লাগার কারণ জানা যায়নি।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এফআর টাওয়ারের ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন।

তিনি বলেন, আগুনের সংবাদ পেয়ে প্রথমে ৫টি ইউনিট পাঠানো হয়েছিল। দেড়টা পর্যন্ত মোট ১০টি ইউনিট সেখানে গেছে। পরে মোহাম্মদ আলী জানান কাজ করছে ১৭টি ইউনিট।

জানা যায়, ভবনটির ৯ কিংবা ১০ তলা থেকে দাউ দাউ করে প্রচুর ধোঁয়া বের হতে দেখে প্রত্যক্ষদর্শীরা ফায়ার সার্ভিসে খবর দেন। কয়েক মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট সেখানে উপস্থিত হয়। এর মধ্যে ল্যাডার ইউনিট (বহুতল ভবন থেকে উদ্ধারকারী সিঁড়ি) ও মোটরসাইকেল ইউনিট ছিল।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ছাড়াও ভবনের নিজস্ব নিরাপত্তাকর্মীরা অবস্থান করছেন। ভবনের অধিকাংশ লোকই নিচে নেমে অবস্থান নিয়েছে। এ ছাড়া বহুতল ভবনটির পাইপ বেয়ে অনেককে নিচে নামার চেষ্টা করতেও দেখা গেছে।