২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১০
এবার বদলে গেল বঙ্গবন্ধু সেতু ও টানেলের নাম
এবার বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে যমুনা সেতু এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম কর্ণফুলী টানেল করেছে সরকার।
আজ বুধবার সেতু বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার প্রকাশ করেছে। এতে বলা হয়, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
১৯৯৮ সালের ২৩ জুন চালু হয় বঙ্গবন্ধু সেতু। যমুনা নদীর উপর নির্মিত এই সেতুকে অনেকে যমুনা সেতু বলেন। প্রথমদিকে গুগল ম্যাপেও এই সেতুর নাম যমুনা সেতু লেখা ছিল। পরে গুগল ম্যাপে এটিকে বঙ্গবন্ধু সেতু নামকরণ করা হয়।
অন্যদিকে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ২০২৩ সালের ২৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তনের হিড়িক লেগেছে। সর্বশেষ বঙ্গবন্ধু সেতুর ও টানেলের নাম পরিবর্তন করা হলো।