০১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৬

কবিরহাট উপজেলা জাতীয়তাবাদী ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  © সংগৃহীত

ঢাকাস্থ  নোয়াখালী জেলার কবিরহাট উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সদস্য সংগ্রহ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ৩১ জানুয়ারি) বিকেলে ঢাকার রমনায় ঢাকায় বসবাস করা জাতীয়তাবাদে বিশ্বাসী কবিরহাট উপজেলার সর্বস্তরের ব্যক্তিদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফোরামের আহবায়ক ইব্রাহিম খলিল শাহেদের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম (রনি) সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

ঢাকায় বসবাসরত কবিরহাট উপজেলাবাসীর সুখে দুঃখে পাশে থাকার উদ্দেশ্যে মূলত এই ফোরামের পথচলা। এছাড়াও সামাজিক ও মানবিক কাজ এবং রক্তদানসহ বিভিন্ন স্বেচ্ছাসেবীমূলক কর্মকান্ড পরিচালনা করা হবে এই সংগঠনের মাধ্যমে। এছাড়া আগামী এক মাসের মধ্যে নতুন কমিটি ও রমজানের ইফতার মাহফিল নিয়ে আলোচনা হয়েছে। 

অনুষ্ঠানের মাঝে মাঝে চলে সদস্য সংগ্রহ কার্যক্রম। এর পাশাপাশি আগত সকল সদস্যদের পরিচয় পর্ব শেষে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ও সার্বিক পরামর্শমূলক বক্তব্য রাখেন তারা।

এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব দিদারুল আলম মিলন, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, সদস্য মো. জাহাঙ্গীর আলম, মো. কামাল হোসেন ও মো. রনিসহ প্রমুখ।