১৭ জানুয়ারি ২০২৫, ১৪:৪৮

হাজারীবাগে ট্যানারির গোডাউনে আগুন

আগুন লাগার দৃশ্য  © সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ বাজারের একটি ট্যানারির গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন স্থানীয়রা।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, হাজারীবাগে দুপুরে চারতলা ভবনের চতুর্থ তলায় লেদারের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ২ ইউনিট কাজ শুরু করছে। 

এছাড়া আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।