মার্চ ফর ইউনিটি : ছাত্র-জনতার প্রতি ৭ নির্দেশনা নাগরিক কমিটির

৩১ ডিসেম্বর ২০২৪, ১২:৩৬ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২২ PM
জাতীয় নাগরিক কমিটি

জাতীয় নাগরিক কমিটি © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে ‘মার্চ ফর ইউনিটি’তে যোগ দিতে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই শহীদ মিনারে দলে দলে আসতে শুরু করেছেন দেশের বিভিন্ন এলাকার বিপ্লবী ছাত্র-জনতা। সমাবেশ সফল ও সুশৃঙ্খল রাখতে আসা ছাত্র-জনতার প্রতি সাতটি নির্দেশনা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সাড়ে ১১টায় জাতীয় নাগরিক কমিটির অফিসিয়াল ফেসবুক পেজে এমন নির্দেশনা দেওয়া হয়।

কেন্দ্রীয় নির্দেশনা ঘোষণাগুলো হলো
১. প্রতিটি থানা ইউনিট প্রোগ্রামস্থলে পৌঁছে কোনো ব্যানার রাখবে না।

২. প্রোগ্রামে দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবকদের নির্দেশনা অনুযায়ী কাজ করবেন।

৩. শহীদ মিনারে পৌঁছে প্রতিটি থানার সদস্যরা একসঙ্গে থাকবেন।

৪. শহীদ মিনারে মাইকে কেন্দ্রীয় নির্দেশনা সম্পূর্ণ ফলো করবেন।

৫. অনুষ্ঠানস্থলে অন্য থানা সদস্য বা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো যাবে না।

৬. প্রতিটি থানা থেকে যেসব নারী সদস্য আসবেন, তাদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবেন।

৭. প্রোগ্রাম চলাকালীন মঞ্চে সামনে যাওয়া বা মিডিয়ায় আলাদা আলাদা বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে হবে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজ মঙ্গলবার শহীদ মিনারে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল। পরে অন্তর্বর্তীকালীন সরকার এই ঘোষণাপত্র পাঠ করবে জানালে ঘোষণাপত্র পাঠ নিয়ে বিভ্রান্তি শুরু হয়।

এমন প্রেক্ষাপটে সোমবার (৩০ ডিসেম্বর) রাত পৌনে ২টার দিকে রাজধানীর বাংলামোটরে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেখানে বলা হয়, মঙ্গলবার বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ (ঐক্যের জন্য যাত্রা) কর্মসূচি পালন করা হবে।

ট্যাগ: আন্দোলন
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬