০৯ নভেম্বর ২০২৪, ১০:৫৮

‘ঝামেলার শেষ নেই’ দিবস আজ 

ঝামেলার শেষ নেই দিবস  © সংগৃহীত

আমাদের জীবন থেকে চাইলের সব ঝামেলা বিদায় দেওয়া যায় না। সমস্যার আসলে কোনো শেষ নেই। একটি শেষ হতে না হতেই আরেকটি সমস্যা শুরু হয়ে যায়। ঝামেলার দিকে অধিক মনোযোগ দিলে মন খারাপ হয়, শরীর অসুস্থ হয়। এই কথাটি সত্য যে, ঝামেলার শেষ নেই। আর এই কথাটি মনে করার দিন আজ। ৯ নভেম্বর ‘ঝামেলার শেষ নেই’ দিবস।

ডেজ অব দ্য ইয়ারের তথ্য, ৯ নভেম্বর, ‘ঝামেলার শেষ নেই’ (ক্যাওস নেভার ডাইস ডে) দিবস। যুক্তরাষ্ট্রে এই দিনটি পালিত হয়। কবে কীভাবে এর প্রচলন হয়েছিল, তা অবশ্য জানা যায় না।

এই দিনটি মনে করিয়ে দেয়, ঝামেলা আমাদের জীবনেরই অংশ। ঝামেলা অস্বীকার করার কিছু নেই। বরং সহজভাবে গ্রহণ করে ইতিবাচক থাকতে হবে। জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ্য করে তুলতে হবে। এজন্য ‘বর্তমান’কে গুরুত্ব দেওয়া সবচেয়ে ভালো উপায়। 

বিচিত্র এই দিবস পালন করতে পারেন। ঝামেলা-জটিলতা কখনো নিঃশেষ হবে না; বরং এসব নিয়েই চলতে হবে—এই আপ্তবাক্য মাথায় রেখে দৃষ্টিভঙ্গি বদলে নেওয়ার দারুণ সুযোগটি নেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে ‘ইতিবাচকতা’র গুরুত্বের কথা আগেই বলা হয়েছে। এর সঙ্গে যোগ করে নিতে পারেন দৈনন্দিন কিছু অনুশীলন।

নিয়মিত যোগব্যায়াম বা ধ্যানচর্চা করতে পারেন। শ্বাসপ্রশ্বাসের ব্যায়ামও দারুণ কার্যকর। ব্যস্ত জীবন থেকে মাঝেমধ্যে নিজেকে ছুটি দিতে পারেন। ব্যস্ততায় বিরতি দিয়ে একদম নিজের মতো কিছু সময় কাটালে জটিলতাহীন জীবন প্রত্যাশা করা যেতেই পারে।