আওয়ামী শাসনামলে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিশন

২৭ আগস্ট ২০২৪, ০৭:৩১ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২১ AM
গুম হওয়া বাবার সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েন মেয়ে

গুম হওয়া বাবার সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েন মেয়ে © ফাইল ছবি

আওয়ামী লীগ শাসনামলে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটকের পর গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে তদন্ত কমিশন গঠন করেছে সরকার। ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন বাহিনীর হাতে গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, শনাক্ত করা ও কোন পরিস্থিতিতে গুম হয়েছিল তা নির্ধারণ করবে ৫ সদস্যের এ কমিশন। কমিশনের চেয়ারম্যান করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। 

মঙ্গলবার (২৭ আগস্ট) ৫ সদস্যের এ কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

২০১০ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আইন প্রয়োগ ও বলবৎকারী সংস্থার সদস্য কর্তৃক জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, শনাক্ত করা এবং কোন পরিস্থিতিতে গুম হয়েছিলন তা নির্ধারণ করবে এ কমিশন। 

কমিশনের অন্যান্য সদস্যরা হলেন হাইকোর্টের অতিরিক্ত বিচারক বিচারপতি মো. ফরিদ আহমেদ, মানবাধিকার কর্মী নূর খান, ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস ও মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন। 

আরও পড়ুন : ২৪ ঘণ্টার মধ্যে গুমের সাথে জড়িতদের গ্রেপ্তারের আল্টিমেটাম

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১০ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত পুলিশ, র‌্যাব, বিজিবি, সিআইডি, বিশেষ শাখা, গোয়েন্দা শাখা, আনসার, এনএসআই, প্রতিরক্ষা বাহিনী, ডিজিএফআই, কোস্টগার্ডসহ আইন প্রয়োগ ও বলবৎকারী সংস্থার সদস্য কর্তৃক জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, শনাক্ত করা এবং কোন পরিস্থিতিতে গুম হয়েছিলন তা নির্ধারণ করবে এ কমিশন। 

আরও পড়ুন : গুম হওয়া গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আযমী ফিরে এসেছে: জামায়াত

কমিশন গুম হওয়ার ঘটনাগুলোর বিবরণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল ও এ বিষয়ে সুপারিশ করবে, গুম হওয়া ব্যক্তিদের সন্ধান পাওয়া গেলে তাদের আত্মীয়-স্বজনদের জানাবে,গুম হওয়ার ঘটনা সম্পর্কে অন্য কোন সংস্থা বা প্রতিষ্ঠানের পরিচালিত তদন্তে তথ্য সংগ্রহ করবে ও এ উদ্দেশ্যে যে কোন কাজ করবে। 

আরও পড়ুন : গুম হওয়া নেতাকর্মীদের খোঁজে র‌্যাবের সদর দপ্তরে ছাত্রশিবির

মন্ত্রিপরিষদ বিভাগ এ কমিশনকে সাচিবিক সহায়তা করবে, ব্যয় নির্বহ করবে ও প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত যেকোন ব্যক্তিকে দায়িত্ব দিতে পারবে। 

সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির প্রার্থী তালিকা চূড়ান্ত
  • ২৯ মার্চ ২০২৬
আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি, কত আবেদন পড়েছে জানাল এনবিআর
  • ২৯ মার্চ ২০২৬
ভাড়া দিতে না পেরে ছাড়তে হয় বাড়ি, হোটেলে থেকে ১৪ লাখ টাকা বা…
  • ২৯ মার্চ ২০২৬
মিয়ানমারে পাচার হচ্ছিল ১৬০০ লিটার ডিজেল, অতঃপর..
  • ২৯ মার্চ ২০২৬
২০ দিনের ছুটি শেষে আজ খুলছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
  • ২৯ মার্চ ২০২৬
ইসরায়েলি কারাগারে বিনা অভিযোগে বন্দি ফিলিস্তিনি বাবার মৃত্য…
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence